বৈশাখীকে কটাক্ষ সুজাতার - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 30 January 2021

বৈশাখীকে কটাক্ষ সুজাতার

 




নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০জানুয়ারি :-

ঘর ভাঙানি, অসতী, দুশ্চরিত্র নারীকে আমরা নেত্রী মানব? নাম না করে বৈশাখীকে কটাক্ষ সুজাতার


অশোকনগরঃ ঘর ভাঙানি, অসতী, দুশ্চরিত্র নারীকে আমরা কি নেত্রী মানব? পারব না। বিজেপি তাঁদের নেত্রী করছে। শনিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে নাম না করে এই ভাষাতেই শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সুজাতা খাঁ। এদিন তিনি বলেন, 'আপনারা দেখবেন, বিজেপিতে একজন নেত্রী হয়েছেন। তিনি বেনারশী কাঞ্জিভরম শাড়ি ও সারা গায়ে সোনার গয়না পরে নেত্রী হয়েছেন। এই ঘর ভাঙানিদের ভোট দেবেন না। তাহলে কিন্তু আপনাদেরও ঘর ভাঙবে।' 


এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকে গদ্দার অধিকারী বলে কটাক্ষ করেন। তিনি বলেন, পূর্ব মেদিনীপুরের একটা গদ্দার অধিকারী আছে। তিনি আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালি দিচ্ছেন। সঙ্গে তিনি বিজেপিকে ফেকু পার্টি বলেও বিদ্রুপ করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad